,

প্রশ্ন ফাঁসের ঘটনা নেই,সম্ভাবনাও নেই: শিক্ষামন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
April 21, 2026
news-image

নিজস্ব প্রতিবেদক :

এবারের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নেই এবং সম্ভাবনাও নেই। আজকের পরীক্ষা অত্যন্ত সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার পরিবেশে অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলেই খুশী। আজকের অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী সাংবাদিক সম্মেলনে এমনটাই বলছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন আজ সকালে সাভার, মানিকগঞ্জ ও রাজধানীর কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে দুপুরে সেগুন বাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ জরুরী আহ্বানে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

তিনি আরও বলেন, কেন্দ্র সচিবরা শিক্ষার্থীদের অভিবাবক। আশাকরি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। মন্ত্রী আরও জানান, পরীক্ষা কেন্দ্রের রেকর্ডিং করা সিসি ক্যামেরার ফুটেজ সাত দিন সংরক্ষণের নির্দেশনা দেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা খানিকটা পেছানো হয়েছে ।

কারিকুলাম সংস্কার বিষয়ে মন্ত্রী বলেন, কারিকুলাম নিয়ে কাজ করার জন্য বিশেষজ্ঞদের বলেছি। গতকাল থেকে আমি নিজেই সুপারভিশন শুরু করেছি। সংবাদ সম্মেলনে মন্ত্রী আজকের পরীক্ষাটি সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হওয়ার পেছনে সাংবাদিকদের অবদানের কথা বলে সাংবাদিকদের ধন্যবাদ জানান।

এসময় শিক্ষামন্ত্রনালয়ের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।