,

ফেনীতে মাদক বিক্রিসহ নানা অপরাধে জড়িত ৮ রোহিঙ্গা আটক

আজকের কুমিল্লা ডট কম :
June 10, 2022
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কক্সবাজারের ক্যাম্প থেকে পালিয়ে আসা আট রোহিঙ্গাকে ফেনী থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ জুন) দুপুরে শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়কের হোটেল গোল্ড স্টার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কক্সবাজারের কতুপালং ক্যাম্পের আবদুর শুক্কুর (৩০), শফি আলম (২৫), আবদুল মান্নান (২০), এনামুল হক (৩০), জামাল উদ্দিন (২২) ও উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে নুরুল ইসলাম নুরু (২২), মো. ইলিয়াস (৩০), নবী হোসেন (১৮)।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তিনি আরও জানান, কক্সবাজারের কুতুপালং ও বালুখালী ক্যাম্পে পরিবার নিয়ে বসবাস করতেন এসব রোহিঙ্গারা। তারা ফেনী শহরে মাদক বিক্রিসহ নানা অপরাধ করে আসছিলেন।