,

বই উৎসবের মধ্য দিয়ে শুরু হল শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বছর

আজকের কুমিল্লা ডট কম :
January 1, 2018
news-image

সাকিব আল হেলালঃ
’’বই হোক সবার বন্ধু ’’এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার বরুড়া উপজেলার ৩নং খোশবাস ইউনিয়নের শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বই বিতরন উৎসব ২০১৮ জাঁকজমকপূর্নভাবে উৎযাপন করে।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সাবেক সহকারি শিক্ষক গোপাল চন্দ্র রায়।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,স্কুল ম্যানেজিং কমিটির(এসএমসি) সদস্য মোঃ বাবুল মিয়া,সাবেক মেম্বার আবুল হাশেম ,বিশিষ্ঠ রাজনৈতিকবিদ মোঃ শাহাজাহান মিয়া ও বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

শিশুদের মাঝে বই বিতরণের পূর্বে বইয়ের গুরুত্ব দিয়ে স্বাগত বক্তব্য রাখেন,অনুষ্ঠানের সভাপতি ও সাবেক শিক্ষক গোপাল চন্দ্র রায়।তারপর উক্ত বিদ্যালয়ের ১৯০ জন শিশুদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করেন।শিশুরা নতুন বই হাতে পেয়ে আনন্দে উল্লাসে বিদ্যালয় প্রাঙ্গন মাতিয়ে তুলে।পাশাপাশি শিক্ষকবৃন্দও বছরের প্রথম দিনে শিশুদের হাতে বিনামূল্যে সকল বই তুলে দিতে পেরে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।