,

বউ পেটালেন তাসকিন!

আজকের কুমিল্লা ডট কম :
February 23, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট : গত বছর দক্ষিণ আফ্রিকা সিরিজের পর দেশে ফিরে তড়িঘড়ি করে বিয়ের পিঁড়িতে বসেন স্পিডস্টার তাসকিন আহমেদ। তখন এই বিয়ে নিয়ে হয়েছে অনেক আলোচনা সমালোচনা। সে সময় দপ্রেমের পরিণতি, চাপের বিয়েদ শিরোনামে একটি খবরও প্রকাশিত হয়েছিল কোনো কোনো গণমাধ্যমে। এবার তাসকিনের বিরুদ্ধে উঠেছে তাঁর স্ত্রী দীর্ঘদিনের বান্ধবী সৈয়দা রাবেয়া নাঈমাকে মারধোরের অভিযোগ।

ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে মারধরের বিষয়টি আগে ততোটা প্রবল না হলেও ইদানীং মাঝে মাঝেই ঘটছে এমন ঘটনা। চাপের বিয়ের যে গুঞ্জন রয়েছে তারই প্রতিফলনকি এখন দেখা যাচ্ছে? অপ্রত্যাশিত ভাবে হওয়া সেই বিয়েই কি বর্তমান সম্পর্কের দেয়ালে চির ধরাচ্ছে?

এর আগেও ক্রিকেটারদের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে অনেক। আরাফাত সানিকে তো আদালত পর্যন্ত যেতে হয়েছে। শাহাদাত হোসেন রাজীবের বিরুদ্ধে ওঠে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ। রুবেল হোসেনের কাহিনী নিয়ে চলচিত্রই বানানো যায়। আর কয়েকদিন আগে দর্শক পেটালেন সাব্বির রহমান। ক্রিকেটারদের এমন আচরণের পর প্রশ্ন আসতে পারে তাহলে কি তারকা খ্যাতি বেপরোয়া করে দিচ্ছে ক্রিকেটারদের?

বাংলা ইনসাইডার