,

বরুড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

আজকের কুমিল্লা ডট কম :
February 26, 2021
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লা বরুড়ার পৌরসভার নব-নির্বাচিত আওয়ামীলীগ মনোনীত পৌর মেয়র মোঃ বকতার হোসেনসহ ৯টি ওয়ার্ডের কাউন্সিলরা শপথ গ্রহণ করেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে চট্রগ্রাম সার্কিট হাউজে এ শপথ গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় শপথ গ্রহণ করেন, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নব-নির্বাচিত পৌর মেয়র বকতার হোসেন, কাউন্সিলর মোঃ আলমঙ্গীর হোসেন, মোঃ শাহিনুর আলম শাহিন, মোঃ আবুল কাসেম, মোঃ শাহজান, মোঃ মিজানুর রহমান, মোঃ মাহফুজুর রহমান, মোঃ বিল্লাল হোসেন, মোঃ জামাল হোসেন, বিল্লাল হোসেন সহ মহিলা সংরক্ষিত আসনের তিনজন নারী কাউন্সিলর।

শপথ গ্রহন অনুষ্ঠানে বরুড়ার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।