,

বরুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
September 28, 2017
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়ার আগানগরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে  মোঃ রাকিব হোসেন  (২) শিশুর মৃত্যু হয়েছে।

বরুড়া উপজেলার ১ নং আগানগর ইউনিয়নের আগানগর মোল্লাবাড়ীর মোঃ ইসলাম হোসেন (ইসলু)’র ছোট মেয়ে  কলি বেগমের একমাত্র ছেলে মোঃ রাকিব হোসেন(২) বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা যায়।

মৃত রাকিবের মা কলি তার দুই মেয়ে ও একমাত্র ছেলেকে নিয়ে বুধবার (২৭সেপ্টেস্বর)বাবার বাড়িতে বেড়াতে আসে।

তার একদিন পর বৃহস্পতিবার (২৮সেপ্টেস্বর) দুপুরে নানার বাড়ীর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয় রাকিবের। রাকিবের নিজ বাড়ি কুমিল্লা শহরে।