,

বাড্ডায় ‘জঙ্গিরা’ ডিবি পুলিশকে কুপিয়েছে

আজকের কুমিল্লা ডট কম :
February 19, 2016

baddha_timebdnewsঢাকা: বাড্ডার সাতারকুলে জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনার সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন রমনা জোনের ডিবির (দক্ষিণ) ইনস্পেক্টর বাহাউদ্দিন ফারুকী (৪২)।

শুক্রবার রাত ৯টার দিকে তথ্যটি নিশ্চিত করেন বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই আল মামুন।

তিনি জানান, রাত ৮টার দিকে উত্তর বাড্ডার জিএম বাড়ি, বাইতুল মামুর জামেমসজিদের পাশে একটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধানে অভিযান চালাতে গেলে মাদরাসা ছাত্ররা ডিবির ওপর হামলা চালায়।

এসময় তারা বাহাউদ্দিন ফারুকীকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোজাম্মেল হকও বিষয়টি নিশ্চিত করেছেন।