,

বারপাড়া ইউপি আ’লীগের উদ্যোগে ইফতার মাহফিল

আজকের কুমিল্লা ডট কম :
June 7, 2018
news-image

জাকির হোসেন হাজারী,দাউদকান্দি:

দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন আ’লীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্টিত হয়েছে।

বুধবার বিকেলে ইউনিয়নের সবিবাদ গ্রামে ইউপি চেয়ারম্যান মনির হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন।

উপজেলা শ্রমিকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক পরিবহন নেতা মোঃ বিল্লাল হোসেন এর সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ”লীগের দপ্তর সম্পাদক আবুল হাসেম সরকার, পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, উপজেলা আ’লীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী, সহ-সভাপতি এসএম কেরামত আলী, শ্রমিকলীগ সভাপতি রকিব উদ্দিন রকিব ।

এ ছাড়া উপস্থিত ছিলেন সুন্দুলপুর ইউপি চেয়ারম্যান মাসুদ আলম, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মইন চৌধুরী প্রমূখ।