রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বার্ড বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কুবি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৫, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

এই বিষয়টি নিশ্চিত করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব মো: কেরামত আলী।

জানা যায়, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) প্রণীত ২০১৭ সালের ০৪ নং আইন ৭(১) এর (৩) ধারার প্রদত্ত ক্ষমতাবলে বার্ড, কুমিল্লার পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীকে তিন বছরের জন্য নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হয়।