,

কুমিল্লায় “ডাক দিয়ে যাই” এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
June 10, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় ডাক দিয়ে যাই এর আয়োজনে শনিবার সরকারি কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর বিলকিস আরা বেগম।

মুন্সি সফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ধনুয়াখলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামীম হায়দার, বাউবি’র সমন্বয়ক সহকারি অধ্যাপক মোঃ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক এবিএম শিহাব উদ্দিন। সাংবাদিক এইচ এম মহিউদ্দিনের উপস্থাপনায় এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতু, সিটিভির সম্পাদক সাংবাদিক ওমর ফারুকী তাপস, দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার মহিউদ্দিন ভূইয়া, সাহিত্য বিষয়ক সম্পাদক আরিফ আসগর ও ডাক দিয়ে যাই কুমিল্লার সহ-সভাপতি তামান্না প্রমূখ।