রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির নেতৃত্বে জয় চন্দ্র শীল ও রিফাত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৩০, ২০২৫
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিন উপজেলার সুয়াগঞ্জে অবস্থিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে গঠিত প্রাচীনতম সংগঠন “বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি”র ২০২৫- ২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ ) সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও রেক্টর অধ্যাপক ড. আবু সিনা সৈয়দ তারেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

উক্ত কমিটিতে সভাপতি হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী জয় চন্দ্র শীল এবং সাধারণ সম্পাদক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী মেহেদী হাসান রিফাতকে নির্বাচিত করা হয়।

এতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো উজ্জ্বল হোসেন বিল্লাল, সহ- সভাপতি সাগর চন্দ্র শীল,যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আনোয়ার পারভেজ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে শিহাব উদ্দিন খন্দকার রাহিদ সহ সমিতির বিভিন্ন পদে সদস্যবৃন্দরার নাম ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও রেক্টর এবং লক্ষীপুর সরকারি কলেজ (সমাজবিজ্ঞান বিভাগের) অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আবু সিনা সৈয়দ তারেক, সাবেক সভাপতি ও রেক্টর আব্দুল কাইয়ুম শিমুল, সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সাবেক সভাপতি ও রেক্টর এবং ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ইমাম হোসেন মজুমদার, , সাবেক সভাপতি শাহিনুল ইসলাম, সাবেক সভাপতি সাইদুর রহমান খন্দকারসহ সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা সহ আরো অনেকে।

কমিটির বাকি সদস্য হিসেবে বিজ্ঞান ও শিক্ষা সম্পাদক পদে সাখাওয়াত হোসেন ইমন, তথ্য ও প্রচার সম্পাদক পদে আদিল ও সদস্য হিসেবে মুজিবুল হক এর নামসহ আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ২৯ ডিসেম্বর ১৯৮৭ সালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠে বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি। যা কুমিল্লা জেলার অন্যতম প্রাচীনতম সংগঠন। শিক্ষার্থীদের মাদকের মত করাল গ্রাস থেকে মুক্ত করে শিক্ষার দিকে ধাবিত করা, উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরি ও শিক্ষার্থীদের মানোন্নয়নে কাজ করার নিমিত্তে প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি। ১৯৯০ সাল থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর পাশ্ববর্তী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করে সংগঠনটি। পাশাপাশি পুরো বছর ব্যাপী শিক্ষার্থীদের মানোন্নয়ন মূলক বিভিন্ন আয়োজন করে থাকে বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি।