,

বুড়িচংয়ে ধসে পড়ল ৫০ বছরের পুরোনো আলুর হিমাগার, মারা গেছে পাশে থাকা ৮ টি গরু

আজকের কুমিল্লা ডট কম :
June 9, 2021
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বুড়িচংয়ে ৫০ বছরের পুরোনো চারতলা সমান উঁচু একটি আলুর কোল্ড স্টোরেজ (হিমাগার) ধসে পড়েছে। এতে মানুষ হতাহতের কোনো ঘটনা না ঘটেলেও হিমাগারের গ্যাসে আটটি গরু মারা গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (৮ জুন) ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংলগ্ন এলাকায় উপজেলার কাবিলা বাজারে মোকাম কোল্ড স্টোরেজ লিমিটেড নামের হিমাগারটি ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিল্লা ও চান্দিনা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়।

কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনর্চাজ আলী আজম জানান, ‘সকাল ৭টার দিকে আমরা খবর পাই হিমাগারটি ধসে পড়েছে। পরে কুমিল্লা ও চান্দিনা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো মানুষ হতাহতের ঘটনা ঘটেনি। তবে পাশে সিয়াম ডেইরি নামে একটি গরুর ফার্মে হিমাগারের গ্যাসের কারণে আটটি গরু মারা যায়। ফার্মে থাকা বাকি গরুগুলো নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।’

ধসে পড়া হিমাগারটিতে ২৮ হাজার ২৭৪ বস্তা (একেকটির ওজন ৬৫ কেজি) আলু সংরক্ষিত ছিল। এ ঘটনায় ক্ষয়ক্