,

বুড়িচংয়ে পালিত হলো দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের ৩ বর্ষে পর্দাপণ

আজকের কুমিল্লা ডট কম :
September 12, 2019
news-image

 

সাকিব আল হেলাল।।
কুমিল্লা বুড়িচং উপজেলা পরিষদে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো মেহেদী হাসান বাবু’র সম্পাদিত জাতীয় দৈনিক ‘আজকের বিজনেস বাংলাদেশ’ ৩য় বর্ষ পদাপর্ণ উপলক্ষ্যে কেক কাটা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার,উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।

আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার বুড়িচং প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়ের আয়োজনে র‌্যালীতে অংশগ্রহণ করেন কুমিল্লা জেলা প্রতিনিধি মো: রবিউল হোসেন, বুড়িচং প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: মোসলেহ উদ্দিন, ব্রাহ্মণপাড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ পত্রিকার সম্পাদক সৈয়দ আহম্মদ লাভলু, বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম,দৈনিক আজকের কুমিল্লা ও আনন্দ টিভি প্রতিনিধি সাকিব আল হেলাল,উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা মো: কামাল হোসেন, হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইকবাল হোসেন, মো: হাসান ,সাংবাদিক আমিনুল ইসলাম বাবু,কুমিল্লা আইন কলেজের ছাত্র মো: মাসুম,বুড়িচং আইটি জোনের ব্যবস্থাপনা পরিচালক মো: মামুনুর রশিদ,বুড়িচং আইটি জোনের সহকারি ট্রেইনার মো: সাইফুল ইসলাম প্রমূখ।