,

বুড়িচংয়ে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
July 15, 2019
news-image

মো. জামাল উদ্দিন দুলাল ঃ
দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৩তম পূর্তি ও ১৪তম বছরে পদার্পন উপলক্ষে কুমিল্লা জেলার বুড়িচং যায়যায় দিন ফ্রেন্ডস ফোরাম এর আয়োজনে সোমবার সকালে উপজেলা হল রুমে আলোচনা সভা ও কেক অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে যায়যায়দিনের দেবিদ্বার ও বুড়িচং প্রতিনিধি এবং ফ্রেন্ডস ফোরাম’র উপদেষ্টা মো. জামাল উদ্দিন দুলাল এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আখলাক হায়দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান, বুড়িচং উপজেলা প্রকৌশলী জিহান আল- তুহিন, বুড়িচং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শহীদুল রহমান খান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবদুল মালেক, বুড়িচং প্রেসক্লাব’র সভাপতি মো. মোমেন, সাধারন সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়, মো. সাকিব আল হেলাল, উপজেলা তথ্যআপা সহকারি মোসা. জান্নাত আরা জুই, মোসা. সুমি আক্তার, সহ আরো অনেকে এদিকে আলোচনা শেষে কেক কেটে যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।