,

ব্রাহ্মণপাড়ায় নারী পুরুষ ও শিশুসহ ১৭ জন রোহিঙ্গা শরনার্থী আটক

আজকের কুমিল্লা ডট কম :
January 3, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জন রোহিঙ্গা শরনার্থীকে আটক করেছে থানা পুলিশ। পরে তাদেরকে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ জানুয়ারী) সকালে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী বাগরা এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। তারা সকলে মায়ানমারের আকিয়াব জেলার মংডু থানা এলাকার বাসিন্দা।

আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন মহিলা এবং বিভিন্ন বয়সের শিশু ৯ জন।

এ বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির জানান, সকালে বাগরা বাজারে গাড়ির জন্য অপেক্ষা করার সময় এলাকার লোকজন এর নিকট সন্দেহ হলে স্থানীয়রা থানা পুলিশকে অবগত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৭ জন রোহিঙ্গা শরনার্থীকে আটক করে থানায় নিয়ে আসে। পরে আটকৃতদের রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের উদ্দেশ্যে পাঠানোর জন্য কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।