,

কুমিল্লা সদরে ৪৫ হাজার ইয়াবাসহ এক মাদক বহনকারি আটক

আজকের কুমিল্লা ডট কম :
August 15, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার সদরের জগন্নাথপুর থেকে ৪৫ হাজার ইয়াবাসহ এক মাদক ক্যারিয়ারকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

বুধবার (১৫ আগষ্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু সালাম মিয়ার নেতৃত্বে ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন, এসআই মোঃ মারুফুর রহমান ও এটিএসআই জামাল উদ্দিন অভিযান চালিয়ে সদরের জগন্নাথপুর চৌমুহনীর মোস্তফা স মিল এর সামনে থেকে বাশের ঝুড়ি তল্লাসী করে ২৩ টি প্যাকেটের মধ্যে থেকে ৪৫ হাজার ইয়াবা আটক করে। যার মূল্য ২ কোটি ২৫ লক্ষ টাকা বলে জানায় পুলিশ।

আটককৃত ইয়াবা ঢাকা পাচারের উদ্দেশে নেওয়া হচ্ছিল বলে জানায় মাদক বহনকারি।
এসময় পুলিশ মিজানুর রহমান মনির নামে এক মাদকের ক্যারিয়ারকে আটক করে। সে সদর দক্ষিণ উপজেলার রামধন পুর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।

কুমিল্লা কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  তিনি জানান, মাদকের মূল মালিকের তথ্য এখনো পাওয়া যায়নি।