,

ব্রাহ্মণবাড়িয়ায় ভিক্ষা চাইতে গিয়ে দায়ের আঘাতে প্রাণ হারালেন আমেনা

আজকের কুমিল্লা ডট কম :
September 16, 2024
news-image

ব্রাহ্মণবাড়িয়ায় ভিক্ষা চাইতে গিয়ে দায়ের আঘাতে প্রাণ হারালেন আমেনা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য চাওয়া এক নারী ভিক্ষুক আমেনা বেগমকে (৪৮) দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিজয়নগরের সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের মোল্লা বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মানিক মিয়াকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ।

নিহত আমেনা বেগম কিশোরগঞ্জ সদর উপজেলার মো. বজলুল রহমানের স্ত্রী। অভিযুক্ত মানিক মিয়া সিঙ্গারবিল ইউনিয়নের মোল্লা মিয়ার ছেলে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, শ্রীপুর গ্রামের মোল্লা বাড়িতে গিয়ে আমেনা বেগম সাহায্য চাইলে মানিক মিয়া তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। এরই মধ্যে মানিক ঘরে থাকা দা নিয়ে এসে আমেনা বেগমের গলায় কোপ দেন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, অভিযুক্ত মানিক মিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।