,

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

আজকের কুমিল্লা ডট কম :
January 21, 2018
news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দুই ‘ডাকাত’ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার রাতে উপজেলার শাহবাজপুর-দেওড়া আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজন গ্রামের আকতার হোসেনর ছেলে আবুল বাশার (২৬) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুতিয়ারা গ্রামের আব্দুল আওয়ালের ছেলে এন্তা ডাকাত ওরফে ওহাব (৩২)।

পুলিশ জানিয়েছে, তাদের নিয়ে রাতে অস্ত্র উদ্ধারে বের হয় পুলিশ। পথিমধ্যে তাদের সহযোগীরা পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে দুই ‘ডাকাত’ গুলিবিদ্ধ হন। পরে জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি, গোলাগুলিতে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকিরসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।