,

ব্রাহ্মণবাড়িয়ায় মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

আজকের কুমিল্লা ডট কম :
October 4, 2020
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটর সাইকেলের ধাক্কায় আবু হাসান ভুইয়া (৭০) নামে একজন শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার খাড়েরা বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে খাড়েরা বাসস্ট্যান্ডে বাজার করতে যান হাসান মাস্টার। এসময় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটর সাইকেলের তাকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাকাজনক অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেন। পরে ঢাকায় নেওয়ার সময় পথে মধ্যে তিনি মারা যান।