,

ভারতের প্রধান বিচারপতিকে মোদি শুভেচ্ছা জানানোর খবরটি ভুয়া

আজকের কুমিল্লা ডট কম :
November 13, 2019
news-image

 

আজকের কুমিল্লা অনলাইনঃ

 

আজ বুধবার বিভিন্ন গণমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যর বাবরি মসজিদ মামলার রায়ের জন্য দেশটির প্রধান বিচারপতি রঞ্জন গোগোইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানোর খবর প্রকাশিত হয়েছে। সেটি সম্পূর্ণ মিথ্যা ও বিদ্বেষপূর্ণ বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

 

আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় হাই কমিশন এ তথ্য জানায়।

 

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় হাই কমিশনের গোচরে স্থানীয় যোগাযোগমাধ্যমের একটি সংবাদ এসেছে যেখানে দাবি করা হচ্ছে যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন। এই চিঠি সম্পূর্ণ মিথ্যা ও বিদ্বেষপূর্ণ। এর উদ্দেশ্য বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করা। জনপরিসরে ভারত সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও ভুল তথ্য প্রচার করার এই অপচেষ্টা অত্যন্ত গর্হিত ও অনুচিত।