,

মতলব উত্তর রামদাসপুরে বসতঘরে অগ্নিকান্ডে ৬ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি

আজকের কুমিল্লা ডট কম :
January 18, 2018
news-image

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর :
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের রামদাসপুর গ্রামে অগ্নিœকান্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ৬ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিরা জানিয়েছেন।

বুধবার বিকাল ৪ টা রামদাসপুর গ্রামে বাসিন্দা আশ্রাফ আলী গাজীর বাড়ীতে এ ঘটনা ঘটে।।

আশ্রাফ আলী গাজীর মেয়ে মুঠোফোনে জানায়, সে ও তার মা প্রয়োজনীয় কাজে নতুন বাজার যায়। কিছু সময় পর বাড়ি থেকে ফোন করে তাদের কে ঘরে আগুন লাগার খবর জানান। স্থানীয় লোকজন আগুন নেভাতে চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়। আগুনে পুরো ঘরটি পুড়ে যায়। তাদের ঘরে নগদ ২ লাখ টাকাসহ ৬ লক্ষাধিক টাকা মূল্যের সম্পদ আগুনে পুড়ে যায়। সে জানায় শক্রতা করে কেউ এ আগুন লাগিয়েছে।

স্থানীয় লোকজন জানান, এই গ্রামটিতে গত কয়েক মাস ধরে বেশ কয়েকটি বসতঘর, খরের স্তুপে আগুন লাগানো হয়েছে। তারা অভিযোগ করে বলেন, যতবার আগুন লেগেছে ততবারই তারা স্থানীয় ইউপি সদস্য খোকন প্রধান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানানো হয়েছে। এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহন করে নাই। আগে থেকে কোনো পদক্ষেপ গ্রহন করা হলে এখন এতো বড় ক্ষতি হতো না।

তারা আরো বলেন, দু’একবার আগুন লাগলে ভাবতাম এটা নেহাতেই দুর্ঘটনা কিন্তু ১০ থেকে ১২ বার একই এলাকায় আগুন লেগেছে যা কোনো দুর্ঘটনা হতে পারে না। তাই যে বা যাহারা এই আগুন নিয়ে খেলা শুরু করেছে তাদেরকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে বিচার করা হোক। এই ব্যাপারে তারা প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।