,

মতলব উত্তরে ঐতিহাসিক মুজিবনগর দিবসে র‌্যালী ও আলোচনা সভা

আজকের কুমিল্লা ডট কম :
April 17, 2019
news-image

 

স্টাফ রিপোর্টার:

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে ইউএনও শারমিন আক্তারের নেতৃত্বে র‌্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ৯নং দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীদের সাথে এ দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, সহকারি কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষ, কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম’সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।