,

মতলব উত্তরে ২ মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
June 7, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

বিশেষ অভিযান পরিচালনা করে মঙ্গল বার রাতে মতলব উত্তর থানার পুলিশ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন মতলব উত্তর উপজেলায় ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিন সরদারকান্দিও মরহুম আব্দুল মোল্লার ছেলে গিয়াস উদ্দিন (৬৫) ও উত্তর সরদারকান্দি মরহুম নোয়াব আলীর ছেলে বিল্লাল মিঝি (৬৫)। তাদের সাথে ১৫০ গ্রাম গাজা পাওয়া গেছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হক কামাল, পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেনের নির্দেশে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুবল চন্দ্র সিংহ, নাহিদ হোসেন ও উপ সহকারী পুলিশ পরির্দশ (এএসআই) আনিছুর রহমান চৌধুরীর নেতৃত্বে পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হক কামাল জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।