,

মনোহরগঞ্জে প্রতারক চক্রের ওয়ারেন্ট ভুক্ত দুই আসামী গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
July 18, 2018
news-image

 

শাহাদাত হোসেন:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়ন সাতেশ্বর গ্রাম থেকে দুইজনকে গ্রেফতার করে মনোহরগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানাযায়, খিলা ইউনিয়ন সাতেশ্বর গ্রামের রাশেদুল ইসলাম(৩২) পিতা সফিকুর রহমান একই গ্রামের সফিকুর রহমান পিতা মৃত মোখলেছুর রহমান এলাকার বিভিন্ন মানুষকে বিদেশ নেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিছে।

একই গ্রামের আবুল কাশেমকে বিদেশ নেওয়ার কথা বলে টাকা নেয় প্রতারক চক্রটি। এই বিষয়ে আবুল কাশেম বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলা নং জিআর ওয়ারেন্ট ৬/১৮।মনোহরগঞ্জ থানার অফিসার ইনসার্চ আনোয়ার হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদেরকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে।

এই বিষয়ে মনোহরগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন খান দৈনিক আজকের কুমিল্লাকে বলেন ক্ষতিগ্রস্তদের কিছু টাকা আদায় করিয়া বাকী টাকা পরিশোধ করিবে এই মর্মে অঙ্গীকারনামা নিয়ে আসামীদেরকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।