,

মনোহরগঞ্জে মাদক সম্রাট বাবলুর চা দোকান থেকে গাঁজা উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
May 28, 2018
news-image

শাহাদাত হোসেন:
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ উত্তর বাজার থেকে মাদক সম্রাট বাবলুর চা দোকান থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা উদ্ধার করে মনোহরগঞ্জ থানা পুলিশ।

রবিবার গভীর রাতে মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ উত্তর বাজার সামসুল আলম বাবলুর (৩৮) চা দোকান থেকে ১ কেজি গাঁজা করে। এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি মনোহরগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে হাসনাবাদ চিতোষী পাশ্ববর্তী উপজেলা চাটখিলসহ বেশ কয়েকটি স্থানে মাদক বিক্রি করে আসছে এই চক্রটি। মাদক সম্রাট বাবলু তার নিজ দোকানে বিক্রির জন্য মাদক দ্রব্য রেখেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খানের নেতৃত্বে ও তার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সম্রাট বাবলুর দোকান থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে।

মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান আজকের কুমিল্লাকে বলেন, এই বিষয়ে মনোহরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ সালের ১৯ (১) এর ৭ (ক) দ্বারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। আসামীকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।