মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মিথিলা আইরাকে নিয়ে সিকিমে ফ্যামিলি ট্রিপে সৃজিত

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৯, ২০২১
news-image

 

বিনোদন ডেস্কঃ

বাংলাদেশ থেকে সবেমাত্র মেয়ে আইরাকে নিয়ে শশুরবাড়িতে ফিরেছেন রাফিয়াত রাশিদ মিথিলা। স্ত্রী ও মেয়ে ফিরতেই তাদের নিয়ে সিকিমে বেড়াতে গিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সৃজিত-মিথিলা তাদের সিকিম ভ্রমণের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

সিকিম ভ্রমণের বেশকিছু ছবি নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করে মিথিলা জানিয়েছেন, এটা তাদের ‘ফ্যামিলি ট্রিপ’। মিথিলার পোস্ট থেকেই জানা যাচ্ছে এই মুহূর্তে তারা উত্তর সিকিমের লাচুং শহরে রয়েছেন। ছোট্ট আইরাকে নিয়ে সৃজিত-মিথিলার সিকিম ভ্রমণের সুন্দর মুহূর্তের ছবিগুলো মন ভরিয়েছে অনুরাগীদের।

আলাদা করে বরফের চাদরে ঢাকা লাচুংয়ে আইরার কিছু ছবির কোলাজও পোস্ট করেছেন মিথিলা। ক্যাপশানে লিখেছেন, ‘Ayra’s first encounter with snow’। আইরার ছবিগুলি তোলা হয়েছে ইয়ুংথাম ভ্যালির জিরো পয়েন্টে। অন্যদিকে সৃজিতের পোস্ট করা সিকিমের কিছু ছবির কোলাজে তাদের সঙ্গে দেখা গিয়েছে আরও বেশ কয়েকজনকে। তারা কারা তা অবশ্য স্পষ্ট নয়।

দুদিন আগে সিকিমে পৌঁছে রংপো শহরের একটি ক্যাফেতে বসে বেশকিছু ছবির কোলাজ পোস্ট করেছিলেন সৃজিত।

সূত্র: জি নিউজ।