,

মুরাদনগরে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ১০৪ পিস ইয়াবাসহ গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
September 24, 2019
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগরে একাধিক মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামীকে ১০৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। গ্রেফতারকৃত কাউছার আহম্মদ (৩৫) উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের কালাডুমুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। সোমবার বিকেলে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কাউছারের বিরুদ্ধে মাদক মামলার ওয়ারেন্ট থাকায় সোমবার বিকেলে মুরাদনগর থানার এসআই মোঃ আব্দুস সুলতানসহ একদল পুলিশ তার বাড়িতে গিয়ে তাকে আটক করে। পরে তাকে তল্লাশি করে তার শরীরে ১০৪ পিচ ইয়াবা পাওয়া যায়। পুলিশ সূত্রে আরো জানা যায়, আটককৃত কাউছারের বিরুদ্ধে মুরাদনগর ও দাউদকান্দি থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম বলেন, আটককৃত ওয়ারেন্ট ভূক্ত মাদক ব্যবসায়ী কাউছারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।