,

মুরাদনগরে হত্যা মামলার অন্যতম আসামি ঢাকায় গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
April 11, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে সাইদুর হত্যা মামলার অন্যতম আসামি খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকার সাভার এলাকা থেকে বাঙ্গরা বাজার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। খোরশেদ (৩৫) উপজেলার শ্রীকাইল গ্রামের মৃত মুন্নাফ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত বছর ২৭ জুন জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধের জের ধরে বাঙ্গরা বাজার থানা এলাকার শ্রীকাইল গ্রামের সাইদুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ সময় নিহতের ভাই মোবারক হোসেনকেও কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। পরে এ ঘটনায় জড়িত ১২ জনের নামে মামলা করে ভুক্তভোগী পরিবার। হত্যাকাণ্ডের পর আত্মগোপন করে আসামিরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে মামলার অন্যতম আসামি খোরশেদ আলমকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়।

এসআই নুরুল আলম বলেন, ‘আসামি অনেক ধূর্ত। দীর্ঘদিন আত্মগোপন করে সাভার এলাকার একটি গার্মেন্টসে চাকরি করছিলো। গোপন খবর পেয়ে গার্মেন্টস কর্মীর ছদ্মবেশে দুদিন অবস্থানের পর সাইদুর হত্যা মামলার অন্যতম আসামি খোরশেদ আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হই।’