,

মুরাদনগরের কৃতি ব্যাক্তিদের সংক্ষিপ্ত জীবনীগ্রন্থের তথ্য সংগ্রহের জন্য ফরম বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
February 16, 2020
news-image

স্টাফ রিপোর্টারঃ

মুরাদনগরের কৃতি ব্যাক্তিদের সংক্ষিপ্ত জীবনীগ্রন্থ প্রণয়নের জন্য মুরাদনগর উপজেলা সদরে দিকনির্দেশনা মূলক আলোচনা সভা ও তথ্য সংগ্রহের জন্য খামসহ উন্নতমানের ফরম বিতরণ করা হয়।

গ্রন্থের সম্পাদক বিশিষ্ট কবি এম, এ, আলীম উপস্থিত থেকে ইউনিয়ন প্রতিনিধিদের মাঝে ফরম বিতরণ ও দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

সভায় সভাপতিত্ব করেন, যাত্রাপুর ইউনিয়ন প্রতিনিধি ও মোচাঘরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের হেড মৌলভী, মাওলানা খোরশেদ আলম সরকার।

সঞ্চালনা করেন বিশেষ প্রতিনিধি মোঃ মিজানুর রহমান সরকার। উপস্থিত ছিলেন, গ্রন্থের নির্বাহী সম্পাদক সালাউদ্দিন মনির, বাঙ্গরা ইউনিয়ন প্রতিনিধি গাজী আখতারুজ্জামান, ধামঘর ইউনিয়ন প্রতিনিধি এড. সাইফুল আলীম, রামচন্দ্র উত্তর প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক হাফেজ নজরুল মাহমুদসহ অন্যান্য ইউনিয়ন প্রতিনিধি বৃন্দ।