,

মেঘনা উপজেলায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
January 24, 2023
news-image

স্টাফ রিপোর্টার:

জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে মেঘনা উপজেলার ভাওরখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠন, দেশের অগ্রগতি, অর্জন, সাফল্য ও লক্ষ্য সমূহের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টি এবং মাদক, গুজব, সাম্প্রদায়িকতা, অপপ্রচার, অপরাজনীতি, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তাগণ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, এ অগ্রগতির ধারা অব্যাহত রাখতে গুজব, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, অপপ্রচারকে প্রতিরোধ করতে হবে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। বক্তাগন মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখার অনুরোধ করেন।

মেঘনা উপজেলা নির্বাহী অফিসার লিটন চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেঘনা উপজেলা চেয়ারম্যান মোঃ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার, কুমিল্লা নাছির উদ্দিন, চেয়ারম্যান, ভাওরখোলা ইউনিয়ন পরিষদ মোঃ সিরাজুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, মেঘনা সোহাগ ভট্টাচার্য। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক, ভাওরখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। মহিলা সমাবেশের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।