,

মেঘনায় চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত প্রার্থী রতন শিকদার এগিয়ে, ২ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ হবে

আজকের কুমিল্লা ডট কম :
April 1, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার নৌকা প্রতীকে ১৬ হাজার ৯৩৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মোঃ আবদুস সালাম (দোয়াত কলম) ৪৯৪ ভোট পেয়েছেন। মো: স্বতন্ত্র  প্রার্থী তাজুল ইসলাম (আনারস) ১৫ হাজার ১ ভোট, স্বতন্ত্র  প্রার্থী মো: রমিজ উদ্দিন (ঘোড়া) ৩ হাজার ৩১১ ভোট এবং  মো: সোহাইল (ইসলামী ঐক্যজোট) ১৫৬ ভোট পেয়েছেন।

মেঘনায় স্থগিত ২ টি ভোট কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ হবে।