,

মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম প্যানেল স্পীকার-১ নির্বাচিত

আজকের কুমিল্লা ডট কম :
November 15, 2017
news-image

সুজন দাস ॥
হাজীগঞ্জ-শাহরাস্তি গণমানুষের নেতা, চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য, মহান মুক্তিযোদ্ধের ১ সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম কে বাংলাদেশ জাতীয় সংসদের প্যানেল স্পীকার-১ নির্বাচিত।

সোমবার (১৩ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের সিদ্ধান্ত মতে চলতি সংসদ চলাকালীন প্যানেল স্পীকার এক হিসাবে মেজর অব.রফিকুল ইসলাম বীর উত্তম এমপি মনোনিত হন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম বীরউত্তম, আমাদের মেঘনা পাড়ের কৃতিসন্তান, যিনি সারা বাংলার পাশাপাশি হাজীগঞ্জ-শাহরাস্তির উন্নয়নের রূপকার, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের নেতৃত্বে আসন্ন মহান জাতীয় সংসদ নির্বাচনে আবারো বাংলার মাটি ও মানুষের নেতা জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে হাজীগঞ্জ-শাহরাস্তিরবাসী এই প্রচেষ্টায় ঐক্যবদ্ধ।