,

রাতে ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টি হতে পারে কুমিল্লাসহ যেসব অঞ্চলে

আজকের কুমিল্লা ডট কম :
May 10, 2025
news-image

ডেস্ক রিপোর্ট:

দেশের ৩ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

শনিবার (১০ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা, নোয়াখালী এবং চাঁদপুর অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তবে আগামীকাল রোববার (১১ মে) থেকে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর সোমবার (১২ মে) থেকে পরবর্তী কয়েক দিন সারা দেশে তাপমাত্রা কমতে পারে।