,

লাকসাম নৃত্যম নৃত্যকলা একাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
May 13, 2018
news-image

 

সেলিম চৌধুরী হীরা :

লাকসাম পৌরশহরে গতকাল সন্ধ্যায় স্থানীয় পাবলিক হলে নৃত্যম নৃত্যকলা ও সংগীত একাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণ উপলক্ষে এক মনোজ্ঞ নৃত্য ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ওই সংগঠনের পরিচালক নিলুফা বেগম ও বাবু শিশির দত্তের সার্বিক পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাকসাম প্রেসক্লাবের সাধারন সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা।

অভিজিৎ সাহার উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যবসায়ী নেতা পিন্টু সাহা, আবদুল আউয়াল মজুমদার, রাজনৈতিক ব্যাক্তিত্ব পড়শী সাহা, সংগঠনের পরিচালক আমেনা ইসলাম ও ব্যবসায়ী গৌতম সাহাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে ওই প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক ক্ষুদে নৃত্য শিল্পীসহ স্থানীয় শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়েছে।