,

লাকসাম বিএনপি অফিস ভাংচুর : আহত ৭

আজকের কুমিল্লা ডট কম :
October 12, 2017
news-image

 

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপি কার্যালয়ে বুধবার সকালে স্থানীয় ছাত্রলীগের হামলায় ৭ জন বিএনপি দলীয় নেতা-কর্মী আহত হয়েছে। এসময় দলীয় অফিসটি ভাঙ্গচুরের ঘটনা ঘটে।

স্থানীয় বিভিন্ন সুত্রে জানা যায়, জেলার লাকসাম উপজেলা বিএনপি কার্যালয়ে বুধবার সকাল ১১ টায় স্থানীয় উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে ভাঙ্গচুর করে। এসময় বিএনপি ও এর অংগসংগঠনের নেতা-কর্মীরা বাধা দিলে তাদের উপর হামলা করে। এতে ৭ জন নেতা-কর্মী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হলেন, উপজেলা যুবদলের সহসভাপতি আনিসুর রহমান, পৌর ছাত্রদল নেতা জাহিদ হোসেন রিপন, স্বেচ্ছাসেবক দলের নেতা নুরুল আলম, ছাত্রদল নেতা রেজাউর করিম, সাখাওয়াৎ হোসেন, আব্দুর রহিম। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ জানান, কেউ অভিযোগ করেনি। তবে করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।