,

লাকসামে করোনা আক্রান্ত ৩ শ ছাড়ালো; মোট প্রাণ গেল ৮ জনের

আজকের কুমিল্লা ডট কম :
July 12, 2020
news-image

 

সেলিম চৌধুরী হীরাঃ

কুমিল্লার লাকসাম উপজেলা রোববার (১২ জুলাই) নতুন করে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭জন পুরুষ ও ৭জন নারী।

এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০২ জনে এবং করোনার প্রান গেল ৮ জনের।
এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬৩ জন।

লাকসাম উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনা র‌্যাপিড রেসপন্স টিমের সূত্রে জানা যায়, আজ রবিবার (১২ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সর্বমোট ৪১ টি নমুনার রিপোর্ট আসে। তাদের মধ্যে ১৪ জনের রিপোর্ট পজিটিভ ও বাকী ২৭টি রিপোর্ট নেগেটিভ। নতুন ১৪ জনসহ উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০২ জন।

এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া  ৮  জনের মধ্যে, ছয় জন পুরুষ ও দুই জন নারী৷