,

শোক দিবস উপলক্ষ্যে কুবিতে ছাত্রলীগের রক্তদান কর্মসূচি

আজকের কুমিল্লা ডট কম :
August 14, 2017
news-image

শাহাদাত বিপ্লব,কুবিঃ
জাতীয় শোক দিবস-২০১৭ উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সোমবার সকাল এগারোটায় প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আলী আলী আশরাফ। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ দুলাল চন্দ্র নন্দী, কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ (দায়িত্বপ্রাপ্ত) মিহির লাল ভৌমিক, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, যুগ্ন সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ জিসানসহ বিশ্ববিদ্যালয় ও হল শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা।