,

সংসদ নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে- ওবায়দুল কাদের

আজকের কুমিল্লা ডট কম :
June 27, 2017
news-image

 

জাকির হোসেন হাজারিঃ

সড়ক পরিবহন  ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। ওই সময় শেখ হাসিনার সরকার সহায়ক সরকারের ভূমিকা পালন করবে।

মঙ্গলবার (২৭ জুন) বেলা পৌনে ১২ টায় দাউদকান্দির গৌরিপুর বাজারের গোমতি সেতুর কাজ পরিদর্শনে এসে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরো বলেন, সংবিধানে যেভাবে সেনাবাহিনীর ভূমিকার কথা নির্ধারিত আছে, নির্বাচনকালিন সময়ে সেনাবাহিনী সেভাবে দায়িত্ব পালন করবে।

পরিদর্শনকালে কুমিল্লা-২ আসনের সাংসদ আমির হোসেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মাদ আলী সুমন, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসেম সরকার উপস্থিত ছিলেন।