,

সচিব পদে বড় রদবদল

আজকের কুমিল্লা ডট কম :
September 15, 2022
news-image

ডেস্ক রিপোর্টঃ

সচিবালয়ে রদবদল করা হয়েছে। তিন সচিবের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

নাহিদ রশীদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তিনি এর আগে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক ছিলেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই আদেশ ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

এছাড়া কাজী ওয়াছিউদ্দিনকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

মু. মোহসিন চৌধুরীকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।