,

সদরের বাশঁমঙ্গলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত

আজকের কুমিল্লা ডট কম :
April 28, 2017
news-image

আশিকুর রহমান সোহেলঃ
কুমিল্লা সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বাশঁমঙ্গল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লার সদর উপজেলার ভূবনপুর গ্রামের জনু মিয়ার ছেলে আরিফ হোসেন (২৮) এবং তার জেঠাতো ভাই রেনুমিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৫) ।
কোতয়ালী থানার আওতাধীন ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিন কাদির জানান, আরিফ হোসেন ও সাদ্দাম হোসেন একটি মোটরসাইকেলে করে কুমিল্লা শহরে যাওয়ার পথে বাঁশমঙ্গলে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।