বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদিতে করোনায় ৭ জনের মৃত্যু , নতুন শনাক্ত ১৩৩৪

আজকের কুমিল্লা ডট কম :
মে ২, ২০২০
news-image

 

সালাহউদ্দিন সোহেল,সৌদি আরব:

সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুনভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৪ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৯৭।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭ জন। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯ জন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে রাজধানী রিয়াদে ৩৮২ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিশ্ব মুসলিমদের দ্বিতীয় পবিত্র স্থান মদিনা মুনাওরায় ২৩৭ জন। এছাড়া মক্কায় ২০৭, জুবাইলে ১৭১ এবং জেদ্দায় ১২০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।