,

হাইমচরে আতিক পাটওয়ারীর নেতৃত্বে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দিনভর অবস্থান

আজকের কুমিল্লা ডট কম :
February 8, 2018
news-image

হাইমচর প্রতিনিধিঃ
বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাষ্ট দূর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দেওয়াকে কেন্দ্র করে যে কোন অনাকাংখিত ঘটনা মোকাবেলায় পুলিশের পাশাপাশি হাইমচরেও আ’লীগ নেতা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান পাটওয়ারীর নেতৃত্বে উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ আলগীবাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে নেতৃবৃন্দ অগ্রনী ব্যাংক মোড়ে অবস্থান নেয়। এসময় নেতৃবৃন্দ বলেন যে কোন অপতৎপরতা মোকাবেলায় বিএনপিকে দাত ভাঙ্গা জবাব দিবে হাইমচর উপজেলা আ’লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা মোঃ আতিকুর রহমান পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম রনি, প্রচার সম্পাদক গাজি সুজন, আলগী উত্তর ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহাঙ্গীর শিকদার, সাধারন সম্পাদক মজিবুল্লা মানিক, চরভৈরবী ইউনিয়ন যুবলীগ সভাপতি ইলিয়াছ লিটন, সহসভাপতি মহিউদ্দিন, নীলকমল ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক নোয়াব মোল্লা, যুবলীগ নেতা নাজিউর রহমান গাজি, সোহাগ মাজি, পলাশ শিকদার, হাফেজ আহমেদ, আলমাস মেম্বার, কলেজ ছাত্রলীগ সভাপতি রুবেল, সাধারন সম্পাদক মামুন, ছাত্রলীগ নেতা মনির হোসেন আকাশসহ শতাধিক নেতৃবৃন্দ।