,

হাজীগঞ্জে আসাদ হত্যা মামলায় দাউদকান্দির ৩ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
December 26, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

হাজীগঞ্জে সাদুজ্জামান শাওন ওরফে আসাদ (১৯) নামের যুবককে গলাকাটা হত্যার ঘটনায় ৩জনকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

আটককৃতরা হলো দাউদকান্দি উপজেলার পেন্নাই ফকিরবাড়ীর রবিউল্যাহ’র ছেলে সাদ্দাম (২৯), তিতাস উপজেলার শেলাকান্দি গ্রামের সাদেক মিয়ার ছেলে মুসা (৩০), একই উপজেলার বড়বাড়ীর শাহজাহানের ছেলে আলাউদ্দিন (৩০)।

সোমবার রাতে কুমিল্লা জেলার তিতাস উপজেলার জিয়ারকান্দি বড়বাড়ী শাজাহানের ঘর থেকে তাদেরকে আটক করে এসআই শাহেদসহ সঙ্গীয় ফোর্স।

গত শনিবার ২৩ আগস্ট দিবাগত রাতের কোন এক সময় কালচোঁ উত্তর ইউনিয়নের খিলপাড়া বকাউল বাড়ীর রফিকুল আলম বকাউলের ছেলে আসাদকে জবাই করে হত্যা করে দূর্বৃত্তরা। ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় আমিরাজের বিলের চেঙ্গাতলী যাওয়ার রাস্তার পাশের একটি জমিনে আসাদের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি চাঁদপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।

এ ঘটনায় মৃত আসাদের বাবা রফিকুল আলম বাদী হয়ে ২৪ ডিসেম্বর অজ্ঞাতনামাদের আসামী করে হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৮।