,

হাতির সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত ট্রেনের ৬টি চাকা

আজকের কুমিল্লা ডট কম :
December 22, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

হাতির সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়ে গেছে একটি ট্রেন। ভারতের ওড়িশার হাতিবাড়ি ও মানেসর স্টেশনের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনার জেরে ট্রেনের ৬টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। যদিও এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রীরা প্রত্যেকে সুরক্ষিত রয়েছে।

রেল কর্তৃপক্ষ জানায়, ট্রেনের গতিবেগ ছিল ৫০ কি.মি. প্রতি ঘণ্টা। রোববার (২০ ডিসেম্বর) রাত ২টা ৪ মিনিটে হাতিটির সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ইঞ্জিনের সামনের দিকের ৬টি চাকা লাইন থেকে নিচে পড়ে যায়।

জানা গেছে, পুরী-সুরাট ট্রেনের সামনে হাতিটি চলে আসে। চালকেরা ব্রেক কষে দাঁড় করানোর আগেই হাতির সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। যার ফলে ঘটে দুর্ঘটনা।

ইতোমধ্যেই সম্বলপুরের ঊর্ধ্বতন কর্তারা ও ডিআরএম ঘটনাস্থলে পৌঁছে গেছে। ‘ছটি চাকা লাইনচ্যুত হয়েছে। কোনও হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। চালক এবং সহকারী চালকও নিরাপদে রয়েছে।’

বন দফতরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে রেলের ডিআরএম ও সম্বলপুরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনার তদন্ত শুরু করেছে।