,

হোমনায় নসিমন চাপাঁয় প্রাণ গেল শিশুর

আজকের কুমিল্লা ডট কম :
August 30, 2017
news-image

 

মো. শাহ আলম, হোমনা ঃ
কুমিল্লার হোমনা উপজেলায় নিয়ন্ত্রণহীন একটি নসিমন কেড়ে নিল শাহাদাত নামের সাড়ে চার বছরের এক শিশুর প্রাণ।

বুধবার (৩০ আগষ্ট) দুপুরে উপজেলার ডিগ্রি কলেজের পশ্চিমে শ্রীমদ্দি রোডে রাইসমিলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু শাহাদাত উপজেলার শ্রীমদ্দি গ্রামের নবী হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে শ্রীমদ্দি গ্রাম থেকে গরু বোঝাই করে নসিমনটি কোরবানির হাটে যাচ্ছিল। ওই এলাকার পাশর্^বর্তী একটি বাড়ি থেকে শিশুটি রাস্তায় উঠে এলে নিয়ন্ত্রণহীন নসিমনটি তাকে চাপা দেয়। স্বজনরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।