,

হোমনায় বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানের ইন্তেকাল

আজকের কুমিল্লা ডট কম :
September 6, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মিরশ্বীকারী গ্রামের বর্তমানে হোমনা হাসপাতাল রোড নিবাসী) ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রহমান ইন্তেকাল করেছেন। তিনি শনিবার সকাল ৯ টার দিকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ( ঢাকা পিজি হাসপাতালে) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর ।

মরহুম আঃ রহমান দীর্ঘদিন যাবৎ ফুসফুস ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন ছিলেন । মৃতুকালে তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের প্রথম জানাযার নামাজ শনিবার বিকাল ৪.২০ মিনিটে নিজ গ্রাম মিরশ্বীকারী ও দ্বিতীয় জানাযার নামাজ বাদ আসার হোমনা উপজেলা পরিষদ মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় হোমনা কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মরহুমের মেঝো ছেলে উপজেলা যুবলীগের সদস্য সাইফুল ইসলাম জুয়েল তাঁর বাবার মৃত্যুতে সকলের নিকট দোয়া চেয়েছেন ।