,

২৪ ঘণ্টা পার না হতেই বহিষ্কার ছাত্রদলে দু’নেতা

আজকের কুমিল্লা ডট কম :
February 8, 2016

33bangladesh_jatiotabadi_dolঢাকা : ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা পার হতে না হতেই দু’জনকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী এ তথ্য জানিয়েছেন।

তারা হলেন- সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুল ইসলাম মেরাজ এবং কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান মাসুদ। তবে তাদের কি কারণে কমিটি থেকে বাদ দেয়া হয়েছে তার ব্যাখ্যা দেয়া হয়নি।

আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি থেকে সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুল ইসলাম মেরাজ এবং কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান মাসুদের পদ বাতিল করা হলো। কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান এবং সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।’

এদিকে শোনা যাচ্ছে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার পদত্যাগের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নতুন দপ্তর সম্পাদকপন্থি কর্মীদের রোষানলের শিকার হয়েছে বলে কেন্দ্রীয় এক নেতা জানিয়েছেন।