,

৮ হাজার পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ এসআই আটক

আজকের কুমিল্লা ডট কম :
June 24, 2019
news-image

ডেক্স রিপোর্টঃ

৮ হাজার পিস ইয়াবা বড়ি, ২ কেজি গাঁজাসহ পুলিশের এসআই হেলালকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার (২৩ জুন) দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবির ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম পীরগঞ্জ থানা কোয়ার্টারের অভ্যন্তরে এসআই হেলালের সরকারি বাসায় অভিযান চালিয়ে উল্লিখিত মাদকদ্রব্যসহ হেলাল ও থানার সুইপার মানিককে আটক করে।

ঠাকুরগাঁও জেলা ডিবির ওসি রফিকুল ইসলাম বলেন, ঠাকুরগাঁও কোর্টে কর্মরত হেলাল মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার সংবাদ পেয়ে তারা পীরগঞ্জ থানার অভ্যন্তরে তার সরকারি কোয়ার্টারে অভিযান চালান। এ সময় ডিবি পুলিশ তার বাসা থেকে ৮ হাজার পিস ইয়াবা বড়ি ও ২ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। ডিবি এসআই হেলাল ও তার সহযোগী মানিককে গ্রেপ্তার করে পীরগঞ্জ থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

রানীশংকৈল ও পীরগঞ্জ জোনের সার্কেল এসপি মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।