,

অবিস্মরণীয় নেতা তুমি

আজকের কুমিল্লা ডট কম :
August 14, 2019
news-image

. সাইদুল হাছানঃ

অত্যাচারীর বিনাশকারী তুমি
রয়েছ মনের গহিনে,
পাক-বাহিনীর আতংক তুমি
সালাম জানাই লক্ষজনে।

মুক্তির দিশারী তুমি
ছিলে বাঙালির আশা,
জুলুমের হাত ভেঙ্গে দিয়েছ
পাক বাহিনী যতই করেছিল নাশকতা।

ক্ষমতার লোভী ছিলে না তুমি
দখল করতে চাও-নি গদি,
তোমার ডাকে সাড়া দিয়ে বাঙালি
উৎসর্গ করেছিল এক রক্তের নদী।

বাঙালির হৃদয়ের মণিকোঠায় আছো তুমি
ভালোবেসে বুড়িকে দিয়েছিল চাদর,
হতভাগা বাঙালি মোরা,
তোমার অবদানকে করতে পারিনি কদর।

মুক্তির মহানায়ক হে প্রিয় তুমি
সত্যকে বুকে করেছিলে ধারণ,
তোমার আদর্শে গড়া উঠা সৈনিক
ভয় করে না সত্যকে সাথে নিয়ে,
হাসি মুখে মৃত্যুকে করতে বরণ।

লেখকঃ

সাইদুল হাছান

কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়।