,

রাজশাহীতে ১ কেজি হেরোইন উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
February 12, 2016

hiron
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে এক কেজি ২০০ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার চরবয়ারমারী এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবু ফরহাদ জানান, উপজেলার সিঅ্যান্ডবি মোড়ের বিপরীতে চরবয়ারমারী এলাকা দিয়ে হেরোইন পাচার করছে এ ধরনের সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হেরোইন বহনকারী দুই ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।

তিনি জানান, হেরোইনগুলো একটি বাজারের ব্যাগে ১২টি পলিথিনে পৃথকভাবে রাখা ছিলো। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।